দোহার্ - নবাবগঞ্জ ( ঢাকা ) প্রতিনিধি:
এমবিবিএস পাশ না হয়েও তিনি সবধরণের রোগের চিকিৎসা দেন। থাইরয়েডের বিশেষজ্ঞ না হওয়া স্বত্তেও তিনি এই রোগের ব্যবস্থাপত্র দিচ্ছেন দীর্ঘদিন যাবৎ। এছাড়া একাধারে দাতের অপারেশন করেন, গেস্ট্রোলিভারের রোগী দেখেন। পাশাপাশি অন্যান্য অপারেশন, জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষার উপদেশ চিকিৎসাপত্রে লিখে দেন৷ বলছি গিয়াস উদ্দিন (৪৫) নামের এমন প্রতারকের কথা।
রোগী দেখেন ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় অবস্থিত ‘বান্দুরা সেন্ট্রাল হাসপাতালে’ । যদিও এমবিবিএস পাশ করেননি৷ কিন্তু এই হাসপাতালে দীর্ঘদিন যাবৎ এমবিবিএস পরিচয়ে এভাবেই রোগীদের সাথে প্রতারণা করে যাচ্ছেন।
গ্রামের সাধান মানুষকে ভুলভাল বুঝিয়ে এই হাসপাতালে শুক্রবার হলেই চেম্বার করেন। রোগীরাও তার এত বড় পদবী দেখে না বিশ্বাস না করার কিছুই নেই৷ হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি ও অসচেতনতার অভাবের কারণেই এই দুর্দশায় শিকার এখানকার মানুষ৷ হাসপাতাল পরিচালকরা যাচাই-বাছাই না করেই এই ভুয়া ডাক্তারকে চেম্বার করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের৷
তারা বলছেন, শুধু এই ভুয়া ডাক্তার গিয়াস উদ্দিন নয়, হাসপাতাল মালিককেও আইনের আওতায় আনা দরকার৷ তা না হলে এভাবে কিছু অসাধু হাসপাতাল ব্যবসাসীদের কারনে দিনদিন নবাবগঞ্জে ভুয়া ডাক্তারে ভরে যাবে৷
এই পরিচয়ধারী এমবিবিএস গিয়াস উদ্দিনের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন উপজেলা প্রশাসনের কাছে৷ এমন অভিযোগে শুক্রবার ১২ মে বেলা ১২ টার দিকে ঐ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান করা হয়৷ সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নামধারী ডাক্তার গিয়াস উদ্দিনের এমবিবিএস ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আঃ হালিম৷
এসময় এমবিবিএস এর কোন সনদ দেখাতে না পারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন, গিয়াস উদ্দিনকে ভুয়া ডাক্তার হিসেবে নিশ্চিত করেন৷ পরে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তাকে এক মাসের কারাদণ্ড দেন৷ গিয়াস উদ্দিন ময়মনসিংহ সদর থানার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম দেশ পত্রের প্রতিনিধি কে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও স্যারের নির্দেশনায় বান্দুরা সেন্ট্রাল হাসপাতালে অভিযান পরিচালনা করি। এমবিবিএস পরিচয়ধারী গিয়াস উদ্দিন সনদপত্র দেখাতে না পারায় ভুয়া ডাক্তার হিসেবে নিশ্চিত হলে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়৷
তিনি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।।
Comments
রবিবার, ১৪ মে, ২০২৩
New
সব রোগের বিশেষজ্ঞকে যেতে হলো কারাগারে-
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক যৌন নির্যাতন ও হত্যা চেস্টা , মানবাধিকার কমিশন এর প্রচেষ্টায় অবশেষে থানায় মামলা নিজস্ব প্রত...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন