বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সারা দেশের ন্যায় দোহারেও মিলাদ ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার বাদ জুম্মা চরকুশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বাদ মাগরিব উপজেলার জয়পাড়া স্বাধীনতা ভাস্কর গোল চত্তর এলাকায় উপজেলা বিএনপি’র আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, ছাত্র-জনতার রোষানলে পরে খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে। সেইসাথে পালিয়ে তার দোসররা। পৃথিবী দেখেছে ক্ষমতা ধরে রাখার জন্য হাসিনা ও তার দোসররা কিভাবে আমাদের সন্তান সমতুল্য শিক্ষার্থী ও জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে।
অগনতান্ত্রিক পন্থায় দোহারের উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও পৌর মেয়র আলমাছ উদ্দিন তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছে। সেই গুলিকে ভয় না পেয়ে জীবনবাজী লাগিয়ে দিয়ে স্বৈরাচারের দলকে দোহার-নবাবগঞ্জ থেকে উৎখাত করেছে। এছাড়াও তিনি আমাদের নেতাকর্মিদের উপর অত্যাচার,জুলুম ও হামলা চালিয়ে মিথ্যা মামলায় ফাসিয়েঁ জেল খাটিয়েছেন।আমরা তা ভুলি নাই। পৃথিবীর ইতিহাসে ছাত্র আন্দোলন কখনও ব্যর্থ হয় নাই। বাংলার মানুষ আজ মুক্ত। এ স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করেন, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক।
এ সময়ে উপস্থিতি ছিলেন, এ সময়ে উপস্থিতি ছিলেন দোহার উপজেলা বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম মেছের,সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, সাধারন-সম্পাদক মহসীন উদ্দিন খান মাসুম, মহিলা নেত্রী ও দোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, মোশারফ হোসেন, জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান বেপারী প্রমুখ।
এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে গত ১৪ ও ১৫ আগস্ট দোহারে গণহত্যার বিচার দাবী করে দুই দিনের অবস্থান কর্মসূচী পালন করেছে দলটি।
আজ শুক্রবার ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান ছাড়াও উপজেলার হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
Comments
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
New
দোহারের চরকুশাই ও জয়পাড়াতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন