মানবাধিকার বার্তা রিপোর্ট :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ঝুমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
হতভাগা প্রবাসী মো. জুয়েল (৩৫) নয়ানগর গ্রামের আজাহারের ছেলে।
ঝুমা বেগম উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরান তুইতাল গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। প্রায় আট বছর আগে তার সঙ্গে নিহত জুয়েলের বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর জুয়েল সম্প্রতি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই স্ত্রী ঝুমা বেগম (২৫)–এর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। রোববার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে ঝুমা বেগম ও অজ্ঞাত কয়েকজন সহযোগী মিলে পরিকল্পিতভাবে জুয়েলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে হত্যার আলামত গোপন করতে ঘরে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। প্রতিবেশীরা ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে এবং নবাবগঞ্জ থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্ত্রী ঝুমা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
নয়ানগর এলাকাবাসী জানান, জুয়েল ছিলেন শান্ত, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ। প্রবাসে কঠোর পরিশ্রমের অর্থে তিনি দেশে ফিরে সুখের সংসার গড়ার চেষ্টা করছিলেন। এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
লাশ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টায় স্থানীয়দের মধ্যে ভয় ও ক্ষোভের জন্ম দিয়েছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রবাসীর স্ত্রী পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং ডিজিটাল ফরেনসিকসহ প্রতিবেশীদের সাক্ষীর ভিত্তিতে মামলার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
Comments
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
New
পরকীয়ার জেরে প্রবাসীকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলায় স্ত্রী গ্রেপ্তার
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন