দোহারে গুড নেইবারস এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

দোহারে গুড নেইবারস এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন

নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে শহীদ ও আহতদের স্মরণে’ গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংস্থাটি এর আয়োজন করেন। এতে, দিনব্যাপী ৩০৪ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বৃহস্পতিবার(২৪ জুলাই) চরকুশাই এলাকায় বিশেষ এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা প্রদান করেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া ৩ ‘শত পরিবারের মধ্যে ৩০ ভাগ মূল্য ছাড়ে খাদ্যপণ্য বিক্রি করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। ‘এসময় তিনি গুড নেইবারস এর জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ডা. সাবিকুন নাহার সূচি, ডা. ফারহানা হক, ডা. নাহিদ ফয়সাল, যোসেফ সিদ্দিকী সিয়াদ। মানবাধিকার কর্মী নাছির উদ্দিন পল্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোহার সিডিপির প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags