নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার গ্রেফতার। হলেন রহমান ডাঃ - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার গ্রেফতার। হলেন রহমান ডাঃ

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন। তার প্রথম স্ত্রীর করা একটি শিশু ও নারী নির্যাতন মামলায়। জানাযায় তার প্রথম স্ত্রী এবং ছেলে সন্তান থাকার পরও তার নিজ ক্লিনিকের এক নার্সের সাথে প্রেমে জড়িয়ে যায় অতপর তাকে বিয়ে করে। তারপর থেকেই আগের বউর সাথে তার সম্পর্কে ফাটল ধরে, মনোমালিন্য হয়। এ ব্যাপারে বড় বউর ভাষ্যমতে ডাঃ সাহেব দ্বিতীয় বিয়ে করার পর থেকে " আমার উপর অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। তাই আমি বাধ্য হয়ে নারী ও শিশু আদালতে মামলা করি,সেই মামলায় সে গ্রেফতার হয়।" সম্প্রতি ডাঃ সাহেব দ্বিতীয় বউ নিয়ে হানিমুনে যায়, ফেরার পথে তাকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ। আগের ঘরে ডাঃ সাহেবের রয়েছে দুটি সন্তান। দ্বিতীয় স্ত্রীরও তার আগের স্বামীর ঘরের রয়েছে একটি কন্যা সন্তান। ডাঃ রহমান সাহেব খুব হাস্যোজ্জ্বল সুদর্শন একজন প্রেমিক পুরুষও বটে।এর আগেও তার ক্লিনিকের অন্য এক রিসিপসনিস্টের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ার গুঞ্জন শোনা যায়। প্রায়ই তার মুখে শোনা যেতো "প্রেমের কোনো বয়স নেই, প্রেম মানেনা জাত কুলমান" এবার বাস্তবে সে প্রমান দিয়ে গেলেন এবং প্রেমের দায়ে জেলও খাটবেন ডাঃ আব্দুর রহমান। ক্লিনিকের দায়িত্ব ছাড়াও কার্তিকপুর বাজারে অবস্থিত আলহেরা ইন্টারন্যাশনাল বয়েজ এন্ড গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও সে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags