ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে বাহ্রা স্কুলের কাছে এ ঘটনাটি ঘটে। নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে গেলে তিন যুবক এসে হঠাৎ গুলি করে চলে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।
হারুন মাষ্টারের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাটঁতে বের হয়। এসময় তিন যুবক তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, তাঁর মাথা ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন যাবত নয়াবাড়ীতে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সেই জের হিসেবে ঘটছে কি না খতিয়ে দেখতে হবে। এছাড়া স্থানীয় বালু ব্যবসা নিয়েও টানাপোড়েন আছে বলে একাধিক সূত্র জানায়।
এদিকে খবর পেয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয় কারো সাথে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
Comments
বুধবার, ২ জুলাই, ২০২৫
New
দোহারে নয়াবাড়ি তে বিএনপি নেতা কে গুলি করে হত্যা
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ...
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলা সদর জয়পাড়ার তোহা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন