মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলা সদর জয়পাড়ার তোহা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত বাজারের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ২১টি দোকান ভেঙে ১৫ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, দোহার থানা পুলিশ, দোহার ফায়ার সার্ভিস সহযোগী করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, জয়পাড়া বাজারে পৌরসভার জমি দখল করে ব্যবসা পরিচালনা করতেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। আমরা সরকারি জমি উদ্ধার করার জন্য এ অভিযান পরিচালনা করি। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, তোহা বাজারের প্রায় অর্ধ একর সম্পত্তি হতে আংশিক ১৫ শতাংশ পরিমান জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে প্রকৃত কৃষকগণ তাদের উৎপাদিত ফসল এখানে রেখে বিক্রি করতে পারবেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন দোহার পৌরসভার প্রকৌশলী এম এম মামুনুর রশিদ, দোহার পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এস এম কুদ্দস, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ সহ জয়পাড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ।
Comments
বুধবার, ৯ জুলাই, ২০২৫
New
দোহারের জয়পাড়া বাজারে অবৈধ উচ্ছেদ অভিযান
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন