আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে (২২ সেপ্টেম্বর) পৌর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব তানিয়া তাবাসসুম।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, মেজর ওয়াফিজ (ক্যাম কমান্ডার) দোহার নবাবগঞ্জ, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী, পৌরসভার ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদসহ অন্যান্য পৌর কর্মকর্তা ও সুধীজন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং পৌর জামায়াতে ইসলামের আমীর এম এম সাখাওয়াত হোসেন,গণ অধিকার পরিষদের সভাপতি -সেক্রেটারি আঃ জব্বার ও ডাঃ মাসুদ রানা,
জাতীয় নাগরিক পার্টির রাসেল মাহমুদসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে তানিয়া তাবাসসুম বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপে ৫০০কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও, স্বেচ্ছাসেবী, পুলিশ, আনসার সমন্বয়ে নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দিন পল্লব বলেন, “সনাতন ভাইদের ধর্মীয় উৎসব পালনে সব গণমাধ্যম কর্মীদের নিয়ে দোহার উপজেলা প্রেসক্লাব সবসময় পাশে থাকবে।
পাশাপাশি পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সার্বিক নিরাপত্তায় থাকবেন আশা করি। নিরবিচ্ছিন্ন মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
দোহার থানার অফিসার ইন চার্জ মো হাসান আলী বলেন — আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দুর্গাপূজায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।
Comments
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
New
দূর্গা পূজা উপলক্ষে দোহারে প্রস্তুতি সভা
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন