থানা প্রতিনিধি,নবাবগঞ্জ :
মসজিদের ইমাম রাখা না রাখা বিষয় নিয়ে মসজিদ কমিটির দুই পক্ষের দন্দে দুই ভাই মিলে আব্দুল মান্নান (৫৮) নামের এক ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে। আহত আব্দুল মান্নান সাহেবগঞ্জ গ্রামের মৃত বিনোদ হাজীর ছেলে এবং হামলাকারী রমজান আলী (৬০)ও আবদুল রউফ (৪৫) -এর আপন মেঝো ভাই।
২৬ মার্চ বুধবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্র ও এলাকাবাসীর সূত্রে জানা যায় -উত্তর বার্হ্রা সাহেবগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা রেজওয়ান দীর্ঘদিন যাবৎ অত্র মসজিদে ইমামতি করে আসছেন। মসজিদ কমিটি এবং সমাজের ৯০ শতাংশ সদস্য তাকেই ইমাম হিসেবে রাখতে আগ্রহী হলেও রমজান আলী, আবদুল রউফ সহ কয়েকজন ব্যক্তি ইমাম পরিবর্তনের পক্ষে অবস্থান নেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান তার ভাইদের অন্যায়ের পক্ষে না থেকে মসজিদ কমিটি এবং সমাজের ৯০ শতাংশ লোকের পক্ষে অবস্থান নেন ।এতে তার দুই ভাই সহ লিটন ও আনোয়ার হোসেন আঙুর নামে দুই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তারাবি নামাজের শেষে বাড়ি ফেরার পথে আবদুল মান্নানের উপর হামলা চালায়। এ সময় টর্চ লাইট, লাঠিসোটা এবং ইট দিয়ে হামলাকারীরা এলোপাতাড়ি আঘাত করতে থাকে আব্দুল মান্নানের উপর। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। আবদুল মান্নানের অবস্থা এখনো আশংকাজনক।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি সাহেব আলী জানান- অন্যায় ভাবে আবদুল মান্নানকে আঘাত করা হয়েছে। মসজিদ কমিটির অন্যান্য সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী এর একটা ন্যায় বিচার করা হবে।
মসজিদ কমিটির সেক্রেটারি আবদুল মান্নান জানান- সমাজের বেশির ভাগ লোকই এই ইমামই রাখার পক্ষে। ক্ষমতা দেখিয়ে কয়েকজন মিলে ইমাম পরিবর্তন করতে চায়। মান্নান ইমাম পরিবর্তনের পক্ষে না থেকে কমিটি এবং ৯০ শতাংশ মানুষ যা চায় তার পক্ষে থাকে এবং ভাইদের মতের বিরুদ্ধে থাকায় তার ভাইয়েরাই তাকে মেরে রক্তাক্ত করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল মান্নান তার দুই ভাই রমজান আলী, আবদুল রউফ সহ লাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন আঙুর ও সাত্তারের ছেলে লিটন নামে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
Comments
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
New
মসজিদের ইমাম নিয়ে দন্দ , ভাইয়ের হাতে ভাই জখম
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন