ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী স্বর্ণা আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে কামারগাঁ আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্বর্ণা পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী(রোল ৪৩৭) এবং দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকার সেকেন্দার খালাসীর মেয়ে। সে পদ্মা কলেজের একজন সক্রিয় রোভার মেট। স্বর্ণা এক সময় আব্দুর রাজ্জাক হাসপাতালে কর্মরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে একটি সুজুকি নীল কালারের জিক্সার বাইকে স্বর্ণা ও একটি ছেলে তীব্র গতিতে আসার সময়, কামারগাঁ আইডিয়াল স্কুলের সামনের ছোট ৫টি রোড ডিভাইডার অতিক্রম করার কালে স্বর্ণা পড়ে যায়। এ সময় পিছনে থাকা ইট বহনকারী একটি মাহেন্দ্র স্বর্ণার মাথা আঘাত করে পালিয়ে যায়। এতে করে স্বর্ণার মাথা থেতলে যায়। বাইকে থাকা চালকও দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ জালাল হোসেন বলেন, এ ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমার শিক্ষার্থ, আমার সন্তানের মৃত্যুতে আমি শোকে বিহবল। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি কলেজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। কলেজে দোয়া ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং পদ্মা সরকারি কলেজ তাদের পিঠা উৎসব স্থগিত ঘোষণা করেছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তাইয়বী জানান, আমারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরিবারের সদস্যরা এসেছেন মামলা প্রক্রিয়াধীন চলছে। মামলা হলে আমরা পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
Comments
সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
New
দোহারের পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায়
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন