ঢাকার নবাবগঞ্জের আলালপুর থেকে দুবাই প্রবাসী মো. রাশেদের স্ত্রী নুসরাত জাহান(২৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) মধ্য রাতেপুলিশ তাঁর শ্বশুর বাড়ির ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত থাকা মৃতদেহ উদ্ধার করে। নুসরাত স্নাতক দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতো বলে জানা গেছে।
নুসরাতের স্বজনরা বলেন, কিছু দিন যাবত স্বামী রাশেদের সাথে নুসরাতের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাঁর শাশুড়ি রাশেদাও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতো। সোমবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে ফিরে রাতে স্বামীর সাথে তাঁর মোবাইলে কথা হয়। এরপর যে কোনো সময় সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ জানায়।
ঝুলন্ত অবস্থায়ও তাঁর কানে মোবাইল হেডফোন ছিল বলে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই বোরহান উদ্দিন জানান ।
নুসরাতের মা হেলেনা বেগম বলেন, আমার মেয়ে আমার কাছে থেকে ৫০ হাজার টাকা নিয়ে সোমবার বিকালে তাঁর শ্বশুর বাড়ি যায়। মেয়ের জামাই রাশেদ তাঁকে ফোন করে ৫০ হাজার টাকা দিতে বলে মেয়েকে। পরে ফেরত দিবে এই কথা বলে। মেয়ে টাকা নিয়ে তাঁর শাশুড়িকে দেয়। তিনি আরো অভিযোগ করেন, তার মেয়েকে শ্বশুর-শাশুড়ি হত্যা করেছে। এখন তাঁরা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। বিয়েল পর থেকেই মেয়েকে নানা ভাবে মানসিক নির্যাতন করা হতো। মেয়ে হাসিখুশি অবস্থায় আমার কাছে থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার পরেই এ ঘটনা ঘটে।
নুসরাতের শাশুড়ি রাশেদা বেগম বলেন, ছেলের বউ সন্ধ্যায় বাড়ি এসে আমার হাতে ৫ হাজার টাকা দেয় এবং ২৫ হাজার টাকা দেনা বাবদ পরিশোধ করবে বলে জানায়। পরে রাতে ছেলের বউ তার নিজ ঘরে শুয়ে ছিল। আমি আর কিছু জানি না। মৃত নুসরাত জাহান দোহার উপজেলার বাস্তা গ্রামের সামাদ লস্করের মেয়ে। নিহতের স্বামী দুবাই প্রবাসী মো. রাশেদ নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের আলালপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। নিহত নুসরাতের ৪বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহ জালাল বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা নুসরাতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ঢাকা প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
New
ঢাকার নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন