মানবাধিকার বার্তা রিপোর্টঃ
ফায়ার সার্ভিস অধিদপ্তরের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম । বিধিমালা অনুযায়ী পদটি ১২তম গ্রেডের এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মাসিক ১১,৩০০-২৭,৩০০ টাকা সর্ব সাকুল্যে। প্রশ্ন হচ্ছে একটি ৮ তলা বিলাসবহুল ভবন নির্মাণে কত বছর সময় লাগবে এই কর্মকর্তার। অভিযোগ আছে, ফায়ার সার্ভিসে অধিদপ্তরের পোস্তগোলা শাখায় কর্মরত সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম চাকরিতে যোগদানের শুরু থেকেই নানা অনিয়ম, দুর্নীতি করে কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন ঢাকা ও এর আশপাশে জেলাগুলোতে । টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলীতে (কালিয়াকৈর) অবস্থিত ৮ তলা বাড়ির মালিক এই শাহীন আলম। নিজ এবং স্ত্রী নামে কেনা জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। সেই সাথে আধুনিক এই ভবনটি তৈরিতে খরচ করেছেন সাড়ে ৪ থেকে ৫ কোটি টাকা।
জমি বিক্রেতা সাইফুল ইসলাম এবং সেলিমের সাথে কথা হয় আমাদের প্রতিনিধির সাথে তাদের দাবি শিমুলতলী মৌজার ৮৫৯ দাগে সাড়ে ৪ ডিসিম পৈত্রিক সম্পত্তি ৪/৫ বছর পূর্বে যৌথ ভাবে ক্রয় করেন শাহীন আলম। ঐ সময় জমিটি ৮ লক্ষ ১০ হাজার টাকা শতাংশ বিক্রি হলেও বর্তমানে ১২ লক্ষ টাকা শতাংশে একই দাগে অন্য জমি বিক্রি হচ্ছে। শাহীন আলমের প্রতিবেশী আসাদ জানান, আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বাড়িটি তৈরিতে ২ বছর সময় লেগেছে। বিদেশি ফিটিংস এবং উন্নতমানের টাইলস দিয়ে তৈরি ৮ তলা বাড়ির বেজমেন্ট পার্কিং এর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।ভবনটির প্রথম তলায় ‘মধুমতী এগ্রো ফিড এন্ড হ্যাচারীজ বাংলাদেশ লিমিটেড এর কর্পোরেট শাখা এবং দ্বিতীয় তলায় ‘আরডিআরএস বাংলাদেশ ‘ এর এনজিও অফিস খোলা হয়েছে। বাড়টির তত্বাবধানে থাকা ফিরোজ জানান, দুই বছর আছি শাহীন সাহেবের কাছে। মাসে বাড়ি দেখাশোনা বাবদ ২০ হাজার টাকা বেতন নিচ্ছেন। সেই সাথে স্ত্রী নিয়ে বসবাসের জন্য পার্কিং ফ্লোরে একটি দুই রুমের ফ্লাট করে দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের ফ্ল্যাট গুলোর প্রতিটি ভাড়া হয়ে গেছে। মাসে ২ লক্ষ টাকা বাড়া বাবদ আদায় করা হয়। দুইটি দোকান আপাতত খালি আছে। সূত্র বলছে, শাহীন আলমের উত্থান মূলত গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনে ওয়্যারহাউজ ইন্সপেক্টরের দায়িত্বে থাকাকালীন।যেহেতু গাজীপুর একটি শিল্প বানিজ্যিক এলাকা সেহেতু শাহীন আলম তার দায়িত্বের অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
গুঠুরি গ্রামের বেশ কয়েকজন প্রতিবেশী নাম প্রকাশ না করার অনুরোধ করে জানান, ২০১৬ সালের শুরুর দিকে শাহীন আলম স্ত্রী এবং দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। এখন শ্রীফলতলীতে প্রধান সড়কের পাশেই শাহীন আলমের ৮ তলা বাড়ি। সূত্র বলছে, ২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজার অগ্নিকান্ডে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় জ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে। দোকান মালিকদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতি ঢাকতেই আমাদের বিরুদ্ধে ভাংচুর অগ্নিসংযোগের মামলা করে স্টেশন অফিসার শাহীন আলম। শাহীন আলমের সম্পত্তি এবং মামলার অগ্রগতি সম্পর্কে মন্তব্য জানতে মোবাইলে বার বার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
Comments
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
New
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলমের আলিশান বাড়ী
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন