ঢাকার দোহারের বিভিন্ন মিনি চাইনিজের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ। আলো-আঁধারের মাঝে ছোট ছোট কেবিন তৈরি করে উপজেলার জয়পাড়া বাজার ও এর আশেপাশের কয়েকটি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মিনি চাইনিজ রেস্টুরেন্ট। এদের অনেকের নেই বৈধ লাইসেন্স। ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এসব চাইনিজ ও রেস্টুরেন্টের প্রধান আয় আগতদের কাছে থেকে পাওয়া ‘ওয়েটিং বিল’। স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের ক্লাস চলাকালীন ‘ওয়েটিংয়ের’ নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। বিশেষ করে দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়ায় গজিয়ে ওঠা কয়েকটি মিনি চাইনিজ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে চলছে এসব কর্মকান্ড ।
এসবের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার সাহস করেন না কেউ। অনুসন্ধানে জানা গেছে, জয়পাড়ায় গড়ে উঠা কয়েকটি চাইনিজ বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও ভিতরে কী আছে তার খবর কেউ রাখে না। বেশিরভাগ চাইনিজের ও রেস্টুরেন্টের ভিতরে ছোট ছোট কেবিন তৈরি করা। বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে, এসবের ভিতরে কি আছে। অনুসন্ধানে বেশকিছু অনৈতিক কর্মকান্ডের ছবি ধরা পরে প্রতিবেদকের ক্যামেরায়।
জয়পাড়া বড় ব্রিজের পাশে ক্যাফে চিলেকোঠা, সাংহাই নাইট, জয়পাড়া স্টার কাবাবসহ আরও বেশ কয়েকটি মিনি চাইনিজে গিয়ে দেখা যায়, কয়েকটি টেবিল সামনে সাজানো থাকলেও একটি স্থানে একদম চারিদিকে আটকানো কাপড়। জয়পাড়ার বেশিরভাগ চাইনিজে প্রতিনিয়ত অনৈতিক কর্মকান্ড চলছে বলে জানান আশেপাশের বেশ কয়েকজন। তারা জানান আবদ্ধ রুমে আলো-আঁধারে স্পষ্ট কিছু দেখা যায় না। আশেপাশের গড়ে উঠা আরও কয়েকটি চাইনিজের পাশের ব্যবসায়ীরা জানান, এখানে খাওয়ার চেয়ে ‘ওয়েটিং’ বিলটাই মুখ্য। এমন আরও বেশ কয়েকটি চাইনিজ রয়েছে শুধুমাত্র জয়পাড়াতেই।
এ প্রসঙ্গে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বলেন, হঠাৎ করেই আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে নানা মূল্যবোধ, প্রযুক্তির ব্যবহার আমাদের সমাজে প্রবেশ করেছে। অথচ এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তা আমাদের জানা নেই। তিনি বলেন, একটা মূল্যবোধকে ধারণ করতে গেলে সময় লাগবে। সেই সময় এখনও অতিক্রান্ত করতে পারিনি আমরা। সে কারণেই এ ধরণের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম বলেন, আমাদের কাছে এমন অভিযোগ কেউ এখনো করেনি। অনৈতিক কর্মকান্ড ও বৈধ লাইসেন্স ছাড়া কেউ চাইনিজ পরিচলনা করলে অবিযান করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Comments
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
New
কি হচ্ছে দোহারের মিনি চাইনিজ খ্যাত এই রেস্টুরেন্টের ভেতরে
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন