মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলার নারিশা কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার এ অভিযান চালানো হয়। বিষয়টি দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আশ্রাফুল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃত যুবকের নাম সাইম হোসেন (২৫)। তার কাছ থেকে রিভলবার, ২ রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, ৩০ পিস ইয়াবা এবং দুই পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। সাইম নারিশা এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সাইম হোসেন মাদক, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রোববার গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার ওসি মোস্তফা কামাল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আশ্রাফুল আলম বলেন, পুলিশ মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রতিনিয়ত কাজ করে চলছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাইম হোসেনকে আটক করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, সাইমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে অপরাধ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
Comments
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
New
অস্ত্র ও মাদক সহ দোহারে যুবক আটক
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন