নিজস্ব প্রতিবেদক ( দোহার ) মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় কারখানা ও গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে দোহার উপজেলার প্রসাশন। পরে জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত চায়না জালের বাজার ম‚ল্য আনুমানিক প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা।
দোহার উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মুস্তাফিজুর রহমান জানান, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার জনৈক আজহার বেপারীর নিজস্ব বাড়িতে অবস্থিত এ কারখানাটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না জাল উৎপন্ন করে তা বাজারে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার রাত আটটার দিকে আজহার বেপারীর বাড়ির সন্ধান লাভ করি এবং ৭০ টি বড় নিষিদ্ধ চায়না জাল জব্দ করি। প্রতিটি জালের বাজার মুল্য চার হাজার পাচঁশত টাকা। যাহার সর্বমোট বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা। রাতেই ভ্রাম্যমান আদালতে কারখানা মালিককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর অনুচ্ছেদ ৫ এর ২ উপ-ধারায়(খ) সর্বোচ্চ জরিমানা পাঁচ হাজার টাকা করা হয়। শুক্রবার সকালে জব্দকৃত জাল উপজেলার ভিতরে খালি জায়গায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, দেশের স্বার্থে বলছি এই চায়না জালের সাথে যারা জড়িত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তারা যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকে। অন্যথায় তাদেরকে আইন অনুযায়ী সাজা পেতে হবে। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখবে।
এ সময়ের অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার ও দোহার থানা পুলিশ প্রশাসন।
Comments
শনিবার, ৮ অক্টোবর, ২০২২
New
দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,নিষিদ্ধ চায়না জাল জব্দ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন