মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলায় দোহার থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৬ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
বিনাশ্রম দণ্ড প্রাপ্তরা হলেন,উপজেলার শামীম হোসেন (৩২), শুকুর মাষ্টারের ছেলে সুরুজ আলম(৩৩), আব্বাস উদ্দিনের ছেলে সোহেল রানা(৩০),মোঃ সোহরাবের ছেলে শেখ শামিম(৩২), মোঃ আফজালের ছেলে পারভেজ (৩৩),পচু বেপারী ছেলে আসালত(৩২), শেখ রশিদের ছেলে শেখ সুরুজ (২৩) কালাম মিস্তিরি ছেলে দেলোয়ার হোসেন(২৪), হাফিজুর রশিদের ছেলে মোঃ সুমন(৪২), আকু ফকিরের ছেলে আবুল কালাম(৪২), রফিক হোসেনের ছেলে রবিন হোসেন(১৮)।
এছাড়াও পাচঁজন মাদক ব্যবসায়ীকে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল।
দোহার উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, মুস্তাফিজুর রহমান বলেন, শনিবার রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম,দোহার সার্কেলের এ এসপি আরিফুর ইসলাম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করা হয়। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন,২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় বিভিন্ন মেয়াদে ৭দিন, ১০ দিন ও ১ মাসের জেল ও জরিমানা করা হয়।তিনি আরোও বলেন, আমাদের অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, পুলিশের পৃথক অভিযানে পাঁচ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা সবাই মাদক ব্যাবসায়ী তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, দোহার থানা পুলিশের এস আই জাহাঙ্গীর আলম, এস আই সঞ্জয় মালু ও এস আই সুলতান মাহমুদ ও তার ং সঙ্গীয় পুলিশ ফোর্স।
Comments
সোমবার, ১০ অক্টোবর, ২০২২
New
দোহারে পৃথক পৃথক অভিযানে ১৬জন মাদকসেবী গ্রেপ্তার
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন