(নিজস্ব প্রতিবেদক) মানবাধিকার বার্তাঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলাম(৪৪) নামে এক ভুয়া চোখের ডাক্তারকে রোগী দেখারত অবস্থায় আটক করে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে। শুক্রবার উপজেলার নবাবগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা পরিষদ মার্কেটে সালমান অপটিকস্ নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম এ অভিযান পরিচালনা করেন। আটককৃত ভুয়া চোখের ডাক্তার মো. সাইফুল ইসলাম মূলত কাপড়ের ব্যবসায়ী এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসিন্দা। তিনি প্রতি সপ্তাহে নবাবগঞ্জে চোখের রোগী দেখতে আসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার নবাবগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা পরিষদ মার্কেটে অবস্থিত প্রাইভেট চেম্বার সালমান অপটিকসে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সেখান থেকে মো. সাইফুল ইসলাম নামে এক ভুয়া চোখের ডাক্তারকে রোগী দেখারত অবস্থায় আটক করে। তার বাংলাদেশ ডেন্টাল ও মেডিকেল কাউন্সিলের নিবন্ধন নেই, এমবিবিএস সনদ নেই। তিনি মূলত কাপড়ের ব্যবসায়ী এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসিন্দা। তিনি প্রতি সপ্তাহে নবাবগঞ্জে চোখের রোগী দেখতে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সরকারি ডাক্তার উপস্থিত থেকে উক্ত অপরাধীকে সনাক্ত(নিবন্ধন, এমবিবিএস সনদ আছে কিনা) করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নবাবগঞ্জ থানার পুলিশ সহযোগিতা করেন।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। তবে ভুয়া চিকিৎসকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ জানান।
Comments
শনিবার, ৬ মে, ২০২৩
New
নবাবগঞ্জে কাপড়ের ব্যবসায়ী চোখের ডাক্তার
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক যৌন নির্যাতন ও হত্যা চেস্টা , মানবাধিকার কমিশন এর প্রচেষ্টায় অবশেষে থানায় মামলা নিজস্ব প্রত...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন