সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন
চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার (২১ এপ্রিল) সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় একই দিন ঈদের নামাজ আদায় করছেন মুসলমানদের একাংশ।
ঈদের নামাজ আদায় নিয়ে জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন তুলে ধরা হলো।
শেরপুর
শেরপুরের ৯টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর। শুক্রবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পৃথক স্থানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। এসব জামায়াতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করেন।
শেরপুর
সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ ৯টি স্থানে পৃথকভাবে ঈদুল ফিতরের এসব জামাত হয়েছে।
দিনাজপুর
দিনাজপুর সদর উপজেলাসহ সাতটি উপজেলায় ঈদুল ফিতরের আগাম নামাজ আদায় করেছেন মুসলমানদের একাংশ।
দিনাজপুর পৌর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টার, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায় কয়েকটি গ্রাম, কাহারোল উপজেলার জয়নন্দ ও ১৩ মাইল গড়েয়া এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর ও ভারাডাঙ্গী গ্রাম, বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে, ও নবাবগঞ্জ উপজেলায় আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
সকাল ৭টা ৪০ মিনিটে দিনাজপুর পৌর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজে লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কয়েকজন মুসল্লিও অংশ নেন। এ জামাতে পুরুষ, নারী ও শিশুসহ তিন শতাধিক মুসল্লি অংশ নেন।
জামাতে ইমামতি করেন ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠা পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুর রাজ্জাক মাওলানা মো. রাজ্জাক।
জামালপুর
প্রতিবারের মতো জামালপুরের সরিষাবাড়ীতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন ১৪ গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ। সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি রাস্তা সংলগ্ন জামে মসজিদ মাঠে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার।
লক্ষ্মীপুর
একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছেন লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ। সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কোরআন নূরানী মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের নামজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এ উপজেলার চারটি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাওলানা ইসহাকের (রা.) অনুসারী হিসেবে ৪৬ বছর ধরে এ নিয়ম পালন করে আসছেন তারা। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করে আসছেন। তারা পৃথকভাবে স্ব স্ব এলাকার মসজিদে ঈদের নামাজের আদায় করেছেন। রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ার, উপজেলার পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদে ও রায়পুরের কলাকোপা গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন।
সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাতের ইমামতি করেন দরবারের পীর কিবলা অধ্যক্ষ আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী মু. জি. আ.।
সাদরা দরবার শরীফের পীরজাদা ড. বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ নিশ্চিত হওয়ায় ঐতিহাসিক সাদরা দরবার শরীফের সব অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করছে৷
সাতক্ষীরা
সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার ঘোনা ইউনিয়নের ভাড়ুখালি এলাকায় প্রায় অর্ধশতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নিয়েছেন। এতে ইমামতি ও খুতবা পাঠ করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। এছাড়া সদর উপজেলাসহ সবগুলো উপজেলার বেশ কয়েকটি জায়গায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে পুলিশ পাহারায় আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দুই উপজেলার ৯ টি মসজিদে একযোগে ঈদের জামাতে হয়।
গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর।
মসজিদ গুলো হলো- বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, হরিণারায়নপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ।
স্থানীয় অনুসারীরা জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ (চাঁদ টুপি) পীর সাহেবের অনুসারী হয়ে ২০০ বছর ধরে আগাম ঈদ পালন করে আসছেন। সূত্র জাতীয় দৈনিক
Comments
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
New
সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
বরগুনা-১ আসনের সাবেক এমপির স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ________ বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
থানা প্রতিনিধি,নবাবগঞ্জ : মসজিদের ইমাম রাখা না রাখা বিষয় নিয়ে মসজিদ কমিটির দুই পক্ষের দন্দে দুই ভাই মিলে আব্দুল মান্নান (৫৮) নামের এক ব্য...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন