মানবাধিকার বার্তাঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লেমন(২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা জেলা পুলিশ এক বিফ্রিয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো- নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের শেখ তালেব আলীর ছেলে মো. শরীফ(২৮), দোহার উপজেলার বানাঘাটা(শেষ মসজিদ) এলাকার মৃত শেখ ফরহাদের ছেলে আরাফাত ইসলাম রাকিব(২০), দোহার উপজেলার কাচারি ঘাট(শিশির রোড) এলাকার হান্নানের ছেলে আল আমিন(২০) ও নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আওয়াল(৩৮)।
জানা যায়, গত ৩০ এপ্রিল আনুমানিক রাত সাড়ে ৭ টায় উপজেলার নতুন বান্দুরা গ্রামের ফারুক হোসেনের ছেলে লেমন(২২) তার বন্ধু সাব্বির(২২) সহ নুরনগর ব্রিজের ওপর তার মোটরসাইকেল রেখে ব্রিজের ওপর দাঁডিয়ে গল্প করছিল। তখন বারুখালী হতে বান্দুরাগামী একটি মোটরসাইকেল যোগে মো. শরিফ, জনিসহ অজ্ঞাতনামা আরও ১ জন এসে পূর্ব শত্রুতার জের ধরে লেমনকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে ৪/৫ রাউন্ড গুলি করে। এতে একটি গুলি লেমনের নাভির ৪ থেকে ৫ ইঞ্চি নিচে লাগলে লেমন গুরুতর আহত হয়। তখন আসামিরা একই মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বর্তমানে লেমন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিক নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল হতে চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। উক্ত ঘটনায় লেমনের পিতা মো. ফারুক হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে(মামলা নম্বর- ০২ তারিখ- ০১/০৫/২০২৩ইং ধারা- ৩২৬/৩০৭/৩৫৬/৩৪ পেনাল কোড)। পরবর্তীতে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম(বার) এর নির্দেশনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম, এর নেতৃত্বে মামলা তদন্তকারী অফিসার এসআই কাজী নাসের, সহযোগী এসআই শ্যামলেন্দু ঘোষ, এসআই শিমুল সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম চাঁদপুর জেলা ও ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত এজাহার নামীয় আসামী মো. শরীফসহ ৪ জনকে গ্রেপ্তার করে। আসামীদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বিষয়টি স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মতে ঘটনায় ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১ টি ধাঁরালো চাপাতি ও ১ টি অটোগিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, গ্রেপ্তারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার মূল আসামী মো. শরীফ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে।
Comments
সোমবার, ৮ মে, ২০২৩
New
নবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ আসামী গ্রেপ্তার
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন