ঢাকা: দোহার উপজেলার মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদী ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত) একনেকে অনুমোদন হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে-বাংলা নগর এনইসি ভবনের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২২-২৩ অর্থ বছরের ৮ম সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রায় ২ হাজার ১১ কোটি টাকার এই সংশোধিত প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হয়।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং (ঢাকা-০১)দোহার নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দোহার উপজেলার মাঝিরচর থেকে শাইনপুকুর পর্যন্ত স্থায়ী পদ্মা নদী তীর প্রতিরক্ষা কাজ ১০.৫০ কি.মি. প্রিকশনারী নদী তীর প্রতিরক্ষা কাজ ধুলশুরা থেকে আওরঙ্গবাদ ও বাহ্রা বাজার থেকে মাঝিরচর পর্যন্ত মোট ১৪.৭০ কি.মি. এর ফলে সমগ্র দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী প্রায় ২৫ কি.মি. এলাকা নদীভাঙ্গন থেকে রক্ষা পাবে। এছাড়াও পদ্মা নদীর গতিপথ স্বাভাবিক রাখার জন্য ১২.২০ কি.মি. ড্রেজিং কাজ বাস্তবায়িত হবে।
পদ্মা নদীর ভাঙ্গন থেকে দোহার উপজেলাকে স্থায়ীভাবে রক্ষা করার ঐতিহাসিক প্রকল্পটি অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানকে দোহারবাসী আন্তরিক ভাবে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম বলেন,প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপি’ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিনে প্রায় ২ হাজার ১১ কোটি টাকার এই সংশোধিত প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হয় বলে জানান তিনি। এর ফলে সমগ্র দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী প্রায় ২৫ কি.মি. এলাকা নদীভাঙ্গন থেকে রক্ষা পাবে।
Comments
বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
New
দোহারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ ও ড্রেজিং এর জন্য একনেকে অনুমোদন
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন