হাজী নাছির উদ্দিন পল্লব,দোহার থেকে মানবাধিকার বার্তা :
দোহার পৌরসভা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।তারা গতকাল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। বিকেল চার টায় চার মেয়র প্রার্থী বীর মুক্তি যোদ্ধা নজরুল ইসলাম বাবুলের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সেখানে উপস্থিত থাকা অপর তিন প্রার্থী হলেন বীর মুক্তি যোদ্ধা জাহাঙ্গীর আলম,আব্দুর রহমান আকন্দ ও জামাল উদ্দিন আহমেদ বেপারী। এ সময় তারা শেষ অবধি নির্বাচনী মাঠে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।অন্যদিকে রাতে দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হুসেনও পাল্টা সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনিও ঐ চার মেয়র প্রার্থী কে চার ভাই আক্ষা দিয়ে বলেন -" তারা যেসব অভিযোগ করছেন তা মনগড়া ভিত্তিহীন। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে"।এখানে কোনো দল বা কোনো ব্যক্তি কোনো ধরনের কোনো প্রভাব ফেলবেনা। সেই সংগে একজন বিশেষ মেয়র প্রার্থী আলমাছ উদ্দিন কে সমর্থন দেওয়ার কথা স্বীকার করে বলেন, " আওয়ামী লীগের গঠনতন্ত্রে এমন কিছুই নেই যে আমি কোনো প্রার্থী কে সাপোর্ট করতে পারবনা।"
বিকেলের সংবাদ সম্মেলনে চার প্রার্থী অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাছিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা -১ আসনের এমপি সালমান এফ রহমান দোহার পৌরসভা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। কিন্তু তার নাম ভাঙ্গিয়ে উপজেলা চেয়ারম্যান আলমগীর হুসেইন নিরপেক্ষ না থেকে একজন বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করে পৌর নির্বাচনসহ সালমান এফ রহমান কে প্রশ্নবিদ্ধ করছেন।
Comments
শুক্রবার, ২২ জুলাই, ২০২২
New
পৌরসভা নির্বাচনে দোহার উপজেলা চেয়ারম্যান এর বিরুদ্ধে আচরণ বিধি ভংগের অভিযোগ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন