নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের দঃ শিলাকোঠা এলাকায় ২২ বছরের এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাশের গ্রাম চর পুরুলিয়া এলাকার মোতালেব ওরুফে মতলার ছেলে আলম সিকদারের বিরুদ্ধে। মেয়েটি এখন ৫ মাসের অন্তঃসত্বা বলে জানান তার পরিবার। এই ঘটনায় এলাকায় বিচার না পেয়ে দুইমাস আগে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি অসহায় পরিবারটি। এদিকে ঘটনাটি জানাজানি হলে ঐ এলাকার মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী মেয়েটি অভিযোগ করেন, তার এলাকার পাশের একটি বাড়িতে কাজ করতেন। সেখানে আত্মীয়তার সুবাদে মাঝে মাঝেই আসতেন আলম। বাড়িতে দিনের বেলা শুধু এক বৃদ্ধা মহিলা থাকতেন ফাঁকা বাড়িতে সুযোগ বুঝে এমন ঘটনা ঘটায় আলম।
মেয়েটির মা রওশনারা জানান, আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে। যে এমন ঘটনা ঘটিয়েছে আমি তার বিচার চাই। কান্নাজরিত কণ্ঠে তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখাতো এবং টাকা দিয়ে বাচ্চা নষ্ট করার কথা বলেছে। সরজমিনে গিয়ে আরও জানা যায়, ঘটনাটি ধামাচাঁপা দিতে স্থানীয় ইমান ও সোবাহান নামে দুই ব্যক্তির সাথে যোগাযোগ করেন আলমের তালই ইদ্রিস খান।
অভিযুক্ত আলমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। মুঠফোনে জানান, আমি মেয়েটির সাথে মেলামেশা করার আগেই সে অন্তঃসত্বা হয়েছে। আমি ভুল করেছি। কিন্তু মেয়েটির সাথে আরও অনেকের শারীরিক সম্পর্ক রয়েছে। এই সন্তান আমার নয়। প্রয়োজনে আমার ডিএনএ পরিক্ষা করে দেখেন। এখানে আমাকে ফাঁসানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় স্থানীয় বেশ কয়েকজন মেয়েটির সাথে সম্পর্ক করেন। প্রশাসন সঠিকভাবে তদন্ত করে দেখলে অপরাধী ধরা পরবে।
এদিকে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় দোহার থানা পুলিশ। দোহার থানা এস আই মো.ইব্রাহিম জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Comments
শুক্রবার, ২২ জুলাই, ২০২২
New
দোহারে প্রতিবন্ধী মেয়ে অন্তঃসত্ত্বা, ধর্ষককে বাঁচাতে দেড়লাখ টাকার বিনিময়ে রফাদফার চেষ্টা
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন