ঢাকার দোহার উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে দোহার থানা প্রশাসন। রবিবার মধ্য রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম ডেলাপাড়া কেতিবিল গ্রামের বিকাশ শর্মার স্ত্রী সীতা শর্মা (৪০), ঢাকার দোহার উপজেলার বৌ-বাজার খালপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন আনু (৩৭), একই উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে চায়না হাসান(২৪), একই উপজেলার নিকড়াগ্রামের মৃত সোহরাব বেপারীর ছেলে ফিরোজ রহমান (৪৬)।
পুলিশ জানায়, কক্সবাজার টেকনাফের সীতা শর্মার সাথে প্রথমে পরিচয় হয় দোহারের ফিরোজ রহমানের। পরে তার মাধ্যমেই আনু ও হাসান ওরফে চায়না হাসানের সাথে পরিচয় হয় সীতা শর্মার। সেই সূত্র ধরেই সীতা শর্মা বিশেষ কায়দায় পেটে বহন করে ইয়াবা টেকনাফ থেকে দোহারে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দোহার থানার ওসি মোস্তফা কামালের নির্দেশে এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ইয়াবা লেনদেনের সময় দোহার বাজার এলাকা থেকে সীতা শর্মা ও আনোয়ার হোসেন আনু নামে ২ মাদক কারবারিকে আটক করে। পরে তাদের তথ্য অনুযায়ী হাসান ওরফে চায়না হাসান ও মো.ফিরোজ রহমানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার সকালে প্রেসব্রিফিংএর মাধ্যমে এসব তথ্য জানান দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
Comments
সোমবার, ৬ জুন, ২০২২
New
দোহারে নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক যৌন নির্যাতন ও হত্যা চেস্টা , মানবাধিকার কমিশন এর প্রচেষ্টায় অবশেষে থানায় মামলা নিজস্ব প্রত...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন