সারাদেশে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নির্ধারিত কেন্দ্রসমূহে একযোগে এ পরীক্ষা শুরু হবে। ২০০ নম্বরের দুই ঘণ্টার এ নৈর্ব্যত্তিক পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে নিজ নিজ কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
বিজ্ঞাপন
এ বছর ৪৪তম বিসিএসে সারাদেশে মোট আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। এ বছর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেবে সরকার। সে হিসাবে ৪৪তম বিসিএসে আসনপ্রতি লড়ছেন ২০৫ জন পরীক্ষার্থী।
পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে বই, সব ধরনের ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস, মুঠোফোন, ক্যালকুলেটর, গয়না ও ব্যাগ আনা নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রের মূল ফটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র ও মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পিএসসি জানিয়েছে, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তার মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।
২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করা হয়।
Comments
শুক্রবার, ২৭ মে, ২০২২
New
৪৪তম বিসিএস প্রিলি আজ, আসনপ্রতি লড়বেন ২০৫ পরীক্ষার্থী
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
বরগুনা-১ আসনের সাবেক এমপির স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ________ বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
থানা প্রতিনিধি,নবাবগঞ্জ : মসজিদের ইমাম রাখা না রাখা বিষয় নিয়ে মসজিদ কমিটির দুই পক্ষের দন্দে দুই ভাই মিলে আব্দুল মান্নান (৫৮) নামের এক ব্য...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন