ঢাকার দোহার উপজেলায় পৌরসভার যানজট নিরসনকল্পে টোল আদায়ের নামে সড়কে সৃষ্ট যানজটে ভোগান্তি পোহাচ্ছে দোহার উপজেলার যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে এ টোল আদায়। উপজেলার জয়পাড়া থানার মোড়, কলেজ মার্কেট, আয়োজন মোড়, ওয়ান ব্যাংক মোড় এবং করম আলীর মোড়ে প্রতিটি গাড়ি থামিয়ে টোল আদায় করছে পৌরকর্তৃপক্ষ। এতে সৃষ্টি হচ্ছে মহা যানজট আর ভোগান্তি পোহাচ্ছে সকল শ্রেণী, পেশার মানুষ।
এবিষয়ে কয়েকজন ব্যাটারী চালিত অটো গাড়ি চালকের সাথে কথা বললে তারা জানান, দোহার পৌরসভা কর্তৃপক্ষ অবৈধভাবে চাঁদা তুলছে। তারা চাঁদা তুলতে গিয়ে আমাদের লোকজনের গায়ে হাত তুলছে। আমরা দিন আনি, দিন খাই। আমাদের ওপরই চাঁদাবাজি করা হচ্ছে। আর এই চাঁদার ভাগ প্রভাবশালী সিন্ডিকেট করে কাউন্সিলর, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সমিতির প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা ও যোগসাজশে এই চাদাঁ তুলছেন।’ সব টাকা পৌর ফান্ডে জমা হচ্ছে না বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক পথচারীরা জানান, টোল আদায় করে অর্থ হাতিয়ে নিচ্ছে কিন্তু সেবা কোথায়? টোল আদায় করতে গিয়ে আরও যানযটের সৃষ্টি করছে। আমরা এর প্রতিকার চাই।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের সাথে আলাপকালে তিনি জানান, দোহার পৌরসভার টোল আদায়ের নামে সৃষ্ট যানযটের কারণে সড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে এটা সত্যি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পৌর মেয়র আব্দুর রহিমের কাছে চাঁদাবাজীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,পৌরসভা যানজট নিরসনের লক্ষ্যে ইজারা প্রদান করেছে।কোন সুনির্দিষ্ট অভিযোগ প্রমানিত হলে ইজারা বাতিল হবে।
এ বিষয়ে ইজারাদারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
Comments
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
New
পৌরসভা সড়কে গাড়ী থামিয়ে কিসের ট্যাক্স আদায় করে? যানজটের ভোগান্তিতে জনগণ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন