ঢাকার দোহার উপজেলায় পৌরসভার যানজট নিরসনকল্পে টোল আদায়ের নামে সড়কে সৃষ্ট যানজটে ভোগান্তিতে শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন তা বাতিল করেন।এ ঘটনায় সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ ও পৌরসভার জরুরী সভায় এই সিন্ধান্ত জারী করা হয়।
জানা যায়,দোহার উপজেলায় পৌরসভার যানজট নিরসনকল্পে টোল আদায়ের নামে সড়কে সৃষ্ট যানজটে ভোগান্তিতে দোহার উপজেলার সাধারন মানুষ, যাত্রী, পথচারী, শিক্ষার্থীরা।এই দূভোগ নিয়ে দৈনিক সমকাল পত্রিকাসহ বেশ কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,ইউএনও,পৌর মেয়র ও পৌরসভা কতৃপক্ষ জরুরী সভায় টোল আদায় বিষয়টি স্থগিত করেছেন।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ থাকবে এবং যানজট নিরসন করা হবে।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবাশ্বের আলম জানান,যানজট নিরসনে প্রয়োজনীয় নীতি বজায় রাখতে আজ আমাদের সম্মিলিত একটি জরুরী সভা হয়েছে।সভায় নেওয়া সিদ্ধান্ত গৃহিত করতে উর্ধত্বন কতৃপক্ষের মতামত জরুরী।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের সাথে আলাপকালে তিনি জানান,এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পৌর মেয়র আব্দুর রহিমের কাছে চাঁদাবাজীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,পৌরসভা যানজট নিরসনের লক্ষ্যে ইজারা প্রদান করেছে। কোন সুনির্দিষ্ট অভিযোগ প্রমানিত হলে ইজারা বাতিল হবে।
Comments
মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
New
ঢাকার দোহার উপজেলায় পৌরসভার যানজট
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন