:
ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি:
মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে পুলিশ তাঁকে নবাবগঞ্জের পানালিয়া ওয়ান্ডেরালা গ্রীনপার্ক থেকে রোববার সকাল ১১টায় আটক করে। তাঁকে আটকের পর পুলিশ সরাসরি ঢাকা নিয়ে যায়। শনিবার রাত ১১ টায় ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাঁকে ধরতে যায়।
নবাবগঞ্জ থানা সূত্রে জানায়, সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা তাঁর নিজস্ব বাড়ী নবাবগঞ্জের পানালিয়া অবস্থান করছিলেন। শনিবার তিনি মদ পান করে বাসার কাজের লোকজনকে হুমকি। রাত ১১টায় এক কাজের মহিলা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানালে নবাবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এসময় সাবেক এ পুলিশ কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশের এক সদস্য জানায়। সে পুলিশকে দেখেও তাঁদের সাথে দুর্ব্যবহার করে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ রাতভর সেখানে অবস্থান করে।
পুলিশের একটি সূত্র জানায়, সাবেক এ অতিরিক্ত আইজিপি তার বাসার কাজের ৪
মহিলাসহ কয়েকজনকে বেতন না দিয়ে অবরুদ্ধ করে রাখে। নিজের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে তাঁদেরকে গুলি করার হুমকি দেয়। পুলিশ দেখে সে তার কক্ষের দরজা আটকে দিয়ে ভেতরে অবস্থান করে। দীর্ঘসময় পুলিশ তাঁর রুমের দরজা খোলার অপেক্ষায় থাকে। গভীর রাত থেকেই পুলিশের একাধিক টিম তাঁকে গ্রেপ্তারে কাজ করে। এসময় তার অস্বাভাবিক আচরণে পুলিশ সদস্যরা অনেকটা বিব্রত হয়ে পড়ে। পরে রোববার সকাল ১১টার দিকে তাঁকে আটক করে ঢাকায় আদালতে হাজির করে। সাবেক এ পুলিশ কর্মকর্তার লাইসেন্সকৃত পিস্তলটি নবাবগঞ্জ থানা পুলিশ জব্দ করেছে। আলোচিত এ পুলিশ কর্মকর্তা চাকরিতে থাকা অবস্থায় অনেতক প্রভাব বিস্তার করেছেন,
এর আগে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
ভূমি দস্যুতার অভিযোগও রয়েছে তার নামে। তিনি কয়েক বছর বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, কক্ষের দরজা না খোলায় তারা দীর্ঘসশয় অপেক্ষার পর সাবেক এ অতিরিক্ত আইজিপিকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানার দুটি মামলার পরোয়ানা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সাবেক এ অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
Comments
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
New
নবাবগঞ্জে সাবেক অতিরিক্ত আইজিপি সামসুদ্দোহা গ্রেপ্তার
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
বরগুনা-১ আসনের সাবেক এমপির স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ________ বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
থানা প্রতিনিধি,নবাবগঞ্জ : মসজিদের ইমাম রাখা না রাখা বিষয় নিয়ে মসজিদ কমিটির দুই পক্ষের দন্দে দুই ভাই মিলে আব্দুল মান্নান (৫৮) নামের এক ব্য...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন