ঢাকার দোহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার দোহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার দ্বীন ইসলাম মোল্লার ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলার শান্তিনগর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাইফুল স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারের পর আসামিকে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags