নিজস্ব প্রতিনিধি:ঢাকার দোহারে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ২১ জনকে জেল ও জরিমানা করা হয়েছে।
২১ অক্টোবর দিনব্যাপী অভিযান পরিচালনা করে দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট, অরঙ্গবাদ এলাকা, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর বটতলা ও কৃষ্ণদেবপুর এবং নারিশা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অপরাধে ০১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়, ১৮ জনকে ১০(দশ) লক্ষ টাকা অর্থদণ্ড এবং ০৩ (তিন) জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।
অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, দোহার থানা পুলিশ ও কুতবপুর নৌ-পুলিশ এবং আনসার বাহিনী।
অভিযান পরিচালনাকালে অত্র উপজেলার সাংবাদিকবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন সংশ্লিষ্ট সকলকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করেন। নদীর ভূ-প্রকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলার আওতাভুক্ত পদ্মা নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান।
Comments
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
New
দোহারে প্রশাসনের বিশেষ অভিযানে কারা ও অর্থ দন্ড
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন