মানবাধিকার বার্তাঃ
০৯ নভেম্বর (শনিবার) দোহার পৌরসভার ০৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় অনুষ্ঠিতব্য ০১টি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেয়ের পিতা-মাতা ও অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পিতা-মাতা, অভিভাবক কর্তৃক আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হইয়া বিবাহ নিবন্ধকের অফিসে উপস্থিত থেকে বাল্যবিবাহ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় মাইলাল গ্রামের মোঃ বাচ্চু মিয়া(৫৬) পিতা:জলিল মাদবর কে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দোহার, মোঃ মামুন খান।
এ সময় মামুন খান বলেন, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনস্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে সাথে ছিলেন দোহার থানা পুলিশ।
Comments
শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
New
ঢাকার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন