মানবাধিকার বার্তাঃ
আজ ০৮ এপ্রিল, ২০২৩ তারিখে দোহার উপজেলার জয়পাড়া ও লটাখোলা বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দোহার জনাব এস এম মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান, ফলের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান, মাছ-মাংসের দোকান, পাইকারি দোকান ও হোটেল রেস্টুরেন্টে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পবিত্র মাহে রমজানে ক্রয়মূল্য থেকে অত্যাধিক মূল্যে ভোক্তার নিকট পণ্য বিক্রয় না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার তৈরি বা বিক্রয় থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে ৪০০০ টাকা অর্থদন্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দোহার থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং এর মাধ্যমে ভোক্তার অধিকার সংরক্ষণে দোহার উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট।
Comments
রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
New
দোহারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের তদারকি
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন