ঢাকার দোহারের পদ্মাতীরবর্তী নারিশা, নয়াবাড়ি,কুসুমহাটি,মাহমুদপুর ও বিলাশপুর ইউনিয়নের এবং মৈনট ঘাট এলাকায় ভাঙনে প্রায় সহস্রাধিক বাড়িঘর ও কয়েক হেক্টর আবাদি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে সড়কে রাত কাটাচ্ছেন নদীতীরবর্তী ঐ এলাকার মানুষ। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে উপজেলার এলাকাগুলোতে এই ভাঙন দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়,কুতুবপুর গ্রামের পঞ্চাশোর্ধ্ব মিরাজ শেখ, মানিক মিয়া, আব্দুস সালাম, হযরত আলী, দবির মিয়াসহ কয়েকজন বলেন, বর্ষার পানি আসার পরই থেমে থেমে এলাকা ভাঙছে। এর আগে পার্শ্ববর্তী মধুরচর,রানী পুর এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকায় আবাদি জমি ও সহস্রাধিক কাঁচা বাড়িঘর ভাঙনের শিকার হয়েছে।শূন্য হয়ে পড়েছে বিস্তীর্ণ জনপদ। ঘর বাড়ি হারা এ সমস্ত মানুষ রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে।
বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দিন মোল্ল্যাহ বলেন, ‘গ্রামবাসীকে নিয়ে নদীতীরবর্তী প্রায় তিন কিলোমিটার এলাকায় বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করেছি, এর পুরোটাই নদীতে বিলীন হয়ে গেছে। কুতুবপুর গ্রামে নদীভাঙন ভয়াবহ আকারে দেখা দিয়েছে। আমরা স্বেচ্ছাশ্রমে ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল করিম বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জানতে পেরে ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি।
প্রশাসনের পক্ষ থেকে ওই স্থানের বাসিন্দাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই এলাকার প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও সহযোগিতা করা হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, ‘বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম কে জানানো হয়েছে। শিগগিরই সেনাবাহিনীর মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে।সারা দেশের ৫৪টি ভাঙনপ্রবণ এলাকার মধ্যে দোহারের পদ্মা রক্ষা বাঁধ চূড়ান্ত হয়েছে। স্থানীয় সাংসদ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধান করবেন।’
Comments
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
New
ঢাকার দোহারে উত্তাল পদ্মা,আবার ভাঙনের কবলে বিস্তীর্ণ জনপদ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন