ঢাকার দোহারের ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে একই বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শাহাদাত হোসেনের বিরুদ্ধে। ঘটনার দুই মাস পার হলেও বিচার না পেয়ে হতাশা ও আতঙ্কে দিন কাটাচ্ছে ঐ শিক্ষার্থী ও তার পরিবার। এদিকে গত বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে হঠাৎ বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দা, অন্যান্য অভিভাবক ও ভূক্তভোগী পরিবার। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়।
ভূক্তভোগী মেয়েটির মা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে জানান, গত ১৭ ই জুন সুতারপাড়া এলাকায় তার মেয়েকে কোচিং এ ডেকে নিয়ে শ্লীলতাহানি করেছে শাহাদাত। ঘটনারদিন সকালে শিক্ষক শাহাদাত বলেছে কোচিং এর সব শিক্ষার্থী আসবে এই কথা বলে আমার মেয়েকে যেতে বলে। পরে আমার মেয়ে কাউকে না দেখে চলে আসতে চায়। এসময় শাহাদাত আমার মেয়েকে বারবার জড়িয়ে ধরে খারাপ কথা বলতে থাকে এবং ধর্ষণ করতে চায়। এই ঘটনা কেউ জানবেনা বলেও জানায় শাহাদাত। এসময় ধস্তাধস্তির এক পর্য়ায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বেড়িয়ে যায় আমার মেয়ে। বাড়িতে এসে মেয়ে কান্না জরিত কণ্ঠে আমাকে সব খুলে বলে। সাথে সাথে আমার প্রতিবেশী মানিক বেপারীকে ঘটনা জানালে সে আমাকে থানায় নিয়ে যায়। ঐ সময়ে সাবেক কমিশনার আনোয়ার হোসেন মানিককে ফোন দিয়ে সুষ্ঠ বিচারের কথা বলে অভিযোগ দিতে নিষেধ করেন।
মেয়েটির মা আরও বলেন, এবিষয়ে সামাজিকভাবে বসা হলে সবার সামনে শিক্ষক শাহাদাত তার ভূল শিকার করে ক্ষমা চায়। এসময় বিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার শর্তে তাকে আমরা প্রাথমিকভাবে ছেড়ে দেই। এরই মধ্যে বিদ্যালয় থেকে একটি তদন্ত কমিটি করে বিদ্যালয়ের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন আগষ্ট মাসে সবাইকে নিয়ে বসে একমাস পর সিদ্ধান্ত জানাতে চান। হঠাৎ কিভাবে ঐ শিক্ষক আবার বিদ্যালয়ে আসলো আমরা কিছুই জানিনা। আমার মেয়ে ঘর থেকে বের হলে মানুষ নানা প্রশ্ন করে। কিভাবে আমরা বেচে আছি কাউকে বুঝাতে পারিনা। তিনি আরও বলেন, কোন মায়ের যেন এমন দৃশ্য দেখতে না হয়। আমি এই ঘটনার বিচার চাই এবং লম্পট শিক্ষকের অপসারণ চাই।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো.আলমগীর হোসেন বলেন, যেদিন মেয়েটির বিষয়ে তদন্ত কমিটিসহ সকলকে নিয়ে বসা হয় সেদিন ভূক্তভোগীরা শক্ত কোন প্রমাণ দিতে পারেনি। আমি প্রধান শিক্ষককে বলেছি যেহেতু বিতর্ক হচ্ছে শিক্ষকে অন্যত্র চলে যেতে বলেন, প্রয়োজনে দুই একমাস থাকতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম বলেন, সভাপতির সাথে কথা বলে তাকে আসতে বলেছি। রবিবার এবিষয়ে কথা বলা হবে।
এব্যাপারে অভিযুক্ত শিক্ষক শাহাদাত হোসেন জানান, এই ঘটনা মিথ্যা। আমি এমন কিছুই করিনি। তদন্ত প্রতিবেদনে সব তথ্য দেয়া হয়েছে। এর কয়েকমাস পর আমাকে প্রধান শিক্ষক স্কুলে যেতে বলেছেন। ঘটনা মিথ্যা হলে কেন তিনি বিচার চাইলেন না সাংবাদিকের এই প্রশ্ন তিনি এড়িয়ে যান। এবং পরে এবিষয়ে কথা বলতে বলেন।
Comments
রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
New
দোহারে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবার
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন