ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের পিত্তিতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার কোতয়ালী উত্তর গোপিনাথপুর এলাকার মৃত ইমান মোল্লার ছেলে বাদশা মোল্লা (২৯), ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান গ্রামের আফতাব মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪০), ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগাহ গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (২৮) ও রাকিব মন্ডল (২২)।
বুধবার বিকাল ৫টায় সংবাদ সম্মেলণে এবিষয়ে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, বুধবার ভোর ৫টার দিকে নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মো. মোস্তফা কামালসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত্রীকালীন ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পিত্তিতলা খালপাড় এলাকার জসিম উদ্দিনের বাড়ির সামনের রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। তথ্যটির ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা মোল্লা (২৯), জাহিদুর রহমান (৪০), রেজাউল মন্ডল (২৮), রাকিব মন্ডল (২২) কে আটক করা হয়। সেসময় একজন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায়। তারা সবাই বান্দুরা পিত্তিতলা এলাকায় ভাড়া থাকতো।
সিরাজুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের নিকট হতে ২টি খেলনা পিস্তল, ১টি ডেগার, ৩টি চাপাতি, ১টি চাকু, ১টি কাটার, ১টি হাতুড়ি, ২টি চাইনিজ কুড়াল, ৪টি টর্চ লাইট, ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় নবাবগঞ্জ থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে।
Comments
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
New
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক যৌন নির্যাতন ও হত্যা চেস্টা , মানবাধিকার কমিশন এর প্রচেষ্টায় অবশেষে থানায় মামলা নিজস্ব প্রত...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন