১১ বছরের মেয়েকে নিয়ে বাগেরহাটের মোংলা থেকে খুলনায় চিকিৎসক দেখাতে এসেছিলেন গৃহবধূ (২৮)। সঙ্গে তাঁর ভাগনেও (২৬) ছিলেন। মঙ্গলবার চিকিৎসকের সিরিয়াল না পাওয়ায় তাঁরা নগরের হাদীস পার্কসংলগ্ন সুন্দরবন আবাসিক হোটেলের দুটি কক্ষ ভাড়া নেন। গভীর রাতে হোটেলকক্ষ চেকের নামে সেখানে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণ করেন খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম (৪৪)। এ অভিযোগে বুধবার বিকেলে খুলনা সদর থানায় মামলা হয়েছে।
মামলার পর আসামি এসআই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলমের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার বিষ্ণুপুর গ্রামে।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার খুলনায় চিকিৎসক দেখাতে এসে ওই দিন আর সিরিয়াল পাননি ওই গৃহবধূ। রাতটা হোটেলে থেকে পরদিন চিকিৎসক দেখিয়ে বাড়িতে ফেরার কথা ভেবেছিলেন। সেই মতো খুলনা নগরের লোয়ার যশোর রোডের সুন্দরবন আবাসিক হোটেলে মেয়ে ও ভাগনেকে নিয়ে ওঠেন তাঁরা। ৩১৩ নম্বর কক্ষে গৃহবধূ তাঁর মেয়েকে নিয়ে এবং ৩০৮ নম্বর কক্ষে ভাগনে থাকেন। ওই দিন দিবাগত রাত সোয়া দুইটার দিকে হোটেলকক্ষের দরজায় জোরে জোরে শব্দ হয়। কে? জিজ্ঞেস করতেই পুলিশ এসেছে বলে জানান হোটেলের বয় গোলাম মোস্তফা (২৭)। গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে ৩১৩ নম্বর কক্ষের দরজায় নক করছিলেন ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলম। পুলিশের কথা শুনে কক্ষ খুলে দেন গৃহবধূ।
সূত্র প্রথম আলো :
Comments
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
New
গভীর রাতে হোটেলের কক্ষে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণ, এসআইয়ের নামে মামলা
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন