মানবাধিকার বার্তাঃ দোহার উপজেলায় তিন বছর বয়সী দুই শিশু সন্তানসহ তিনদিন ধরে খালা-ভাগনি নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। দোহার থানার এসআই মাসুম লাভলু জানান, তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে শনিবার (০৪ ডিসেম্বর) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ আশার মা।
নিখোঁজরা হলেন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামের শেখ আলাউদ্দিনের স্ত্রী আশা আক্তার (২৭), তার ছেলে আরমান (৩), দোহারের রামনাথপুরে শেখ জসিমের স্ত্রী বন্যা (২৫) ও তার ছেলে বর্ণ (৩)। আশা দোহার পৌর এলাকার চর জয়পাড়া গ্রামের মৃত মুনতাজের মেয়ে ও বন্যা একই উপজেলার গাজিরকান্দা গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
নিখোঁজ আশার ফুপাতো বোন কল্পনা আক্তার মর্জিনা জানান, কয়েকদিন আগে আশা তার শিশু সন্তান নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি দোহারের চর জয়পাড়ায় বেড়াতে আসে। একইভাবে রামনাথপুরের স্বামীর বাড়ি থেকে চর জয়পাড়ায় বোনের ভাড়া বাড়িতে সন্তান নিয়ে বেড়াতে আসে বন্যা। বন্যা আশার মামার শ্যালিকা। সম্পর্কে আশা ও বন্যা খালা-ভাগনি হলেও তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বসুলভ ও খুবই ঘনিষ্ঠ।
শুক্রবার বেলা ১১টার দিকে তারা দু’জন একসঙ্গে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়েছিলো কিন্তু আর বাড়ি ফিরেনি। আত্মীয়স্বজন ও পরিচিতদেরসহ বিভিন্ন জায়গায় অনেক খুঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে শনিবার রাতে তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আশার মা।
দোহার থানার পুলিশের উপ-পরিদর্শক জনাব
মাসুম লাভলু জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে নিখোঁজ ওই দুই নারীর স্বজনদের কথায় তাদের সঙ্গে নিয়েই শনিবার রাতে নিখোঁজদের সন্ধানে নবাবগঞ্জের এক জায়গায় অভিযানে গিয়েছিলাম। সেখানে তাদের পাওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তবে এ ঘটনায় তদন্তসহ নিখোঁজদের সন্ধান পেতে পুলিশের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।
Comments
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
New
ঢাকার দোহারে দুই শিশু সন্তানসহ খালা-ভাগনি নিখোঁজ !
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ...
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলা সদর জয়পাড়ার তোহা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন