নিজস্ব প্রতিবেদক: আজ ৯ অক্টোবর খুব ভোরে নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু গ্রামের আক্কাছ আলির(৫২) বাড়ির গোয়াল ঘরে একই গ্রামের বিধবা আনোয়ারা বেগমের(৬৫) ঝুলন্ত লাশের সন্ধান পাওয়া যায়। ঘটনার সূত্রপাত : মৃতের বড় ছেলে আশ্রাফ আলি মানবাধিকার বার্তা কে জানায়ঃ কিছু দিন আগে ছেলেকে বিদেশে পাঠানোর সময় একই গ্রামের আক্কাছ আলির কাছ থেকে আনোয়ারা বেগম ৭০ হাজার টাকা চড়া সুদে ধার নেয়। এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করার পরও নাকি আরও ৭০ হাজার টাকা সে পাইতে যায়। এই মর্মে স্থানীয় ভাবে একটি সালিশ -বৈঠক ও হয়।এ দিকে বিদেশে লেবাননে বিধ্ববার ছেলে আটকা পড়ে। বিধায় শালিসিদের সিদ্ধান্ত অনুযায়ী এই ঋন পরিশোধ এর জন্য বিধবা তার বসত বাড়িটিই বিক্রি করে দেয়। কিন্তু সঠিক সময়ে বাড়ি বিক্রির টাকা গুলো হাতে না পাওয়াতে সালিসবৃন্দের বেধে দেয়া সময়ে টাকা দিতে দেরী হলে সুদের মহাজন পাওনাদার আক্কাছ মিয়া আনোয়ারা বেগমকে ধরে নিয়ে তার বাড়িতে একটি নির্জন কক্ষে আটকে রাখে। বিষয়টি আনোয়ারা বেগমের স্বজনদের মাধ্যমে জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার ও বারুয়া খালি পুলিশ ফারীর এস আই আব্দুল জলিল বিধবাকে ছেড়ে দিতে বলেন। কিন্তু নির্দয় পাষন্ড সুদখোর আক্কাছ আলি তাকে ছেড়ে না দিয়ে পুনরায় বন্দী করে শারীরিক ও মানুষিক নির্যাতন অব্যাহত রাখে। অবশেষে আজ ভোরে গলায় রশি পেঁচানো অবস্থায় আক্কাছ আলির গোয়াল ঘরে আনোয়ারার দেহ ঝুলে থাকতে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ সেখানে পৌছায়নি। ইতিমধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলার দক্ষিনাঞ্চলীয় একটি টিম সেখানে যায় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহনের জন্য দোহার -নবাবগঞ্জ এর সার্কেল এএসপি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম কে অনুরোধ করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে৷
Comments
শনিবার, ৯ অক্টোবর, ২০২১
New
ঢাকার নবাবগঞ্জের সোনাবাজু তে বিধবার ঝুলন্ত লাশ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
১
Tags
১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন