ই-কমার্সের নামে দেশ জুড়ে চলছে প্রতারণার মহোৎসব। ইভ্যালি থেকে শুরু করে ই-অরেঞ্জসহ এমন একাধিক অনলাইনভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতারণার আলোচনা এখন সবখানে।
ইতোমধ্যে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গত ১৭ আগস্ট ই-অরেঞ্জের মালিক-পৃষ্ঠপোষকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা। মামলা হলেও দেশে অধরা ছিলেন অনলাইনে পণ্য বিক্রির এই প্লাটফর্মের কথিত মালিক ও নেপথ্যের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। তবে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতে গিয়ে শনিবার আটক হয়েছেন প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা। অথচ গত বৃহস্পতিবার রাতেও কর্মস্থল রাজধানীর বনানী থানায় দায়িত্ব পালন করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে থেকেই মাথায় চুল কম ছিল, তারপরও মাথা ন্যাড়া করে চেহারা কিছুটা পাল্টানোর চেষ্টা করেছিলেন সোহেল রানা। তারপরও ধরা পড়েছেন বিএসএফের হাতে। ভারত থেকে অবৈধভাবে নেপালে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাকে গ্রেফতার করেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির একাধিক গণমাধ্যম।
বনানী থানার ওসি মো. নুরে আযম মিয়া সময়ের আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাতেও থানায় ডিউটিতে ছিলেন পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। মাঝখানে শুক্রবার থানায় আসেননি তিনি। সরকারি ছুটির দিন হওয়ায় শুক্রবার তার খোঁজখবরও নেওয়া হয়নি। শনিবারও থানায় না আসায় ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।’ ওসি আযম মিয়া বলেন, বিভিন্ন গণমাধ্যমের বরাতে সোহেল রানা ভারতে বিএসএফের হাতে আটক হয়েছেন বলে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারাও একইভাবে জেনেছেন।
শনিবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় একাধিক চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। বিএসএফ বলেছে, আটকের সময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল এবং এটিএম কার্ড জব্দ করা হয়েছে। শনিবার মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে বিএসএফ।
ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, সম্ভবত গা-ঢাকা দেওয়ার লক্ষ্যে ভারতে প্রবেশ করেছিলেন সোহেল রানা। এ বিষয়ে বিস্তারিত জানতে সোহেল রানাকে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ।
Comments
রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
New
অনলাইন ব্যবসার হোতারা আইনের আওতায় আসছেন ধীরে ধীরে -
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন