সিরাজগঞ্জের তাড়াশে ১৩ টাকা কেজি ধরে সরকারি বই কেজিতে বিক্রির অভিযোগ উঠেছে শিক্ষক আব্দুল মোমিনের বিরুদ্ধে। তিনি উপজেলার রানীর হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রানীর হাট বাজারে এই বই বিক্রির ঘটনা ঘটে।সরকারি বই বিক্রির খবর পেয়ে গত রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন ৯০৩ কপি বই জব্দ করেন। পরে উদ্ধারকৃত বইগুলো তার অফিসে নিয়ে আসেন। এদিকে, বিদ্যালয়ের বই কেজি দরে বিক্রি করায় স্থানীয়রা ওই শিক্ষকের অপসারণের দাবি করেছেন।স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমিন ছুটির পর স্কুলে একাই অবস্থান করেন। পরে তিনি গোপনে স্টোর রুমে সংরক্ষিত ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১৬৩ কেজি ওজনে সরকারি বিনা মূল্যের ৯০৩ টি বই বিক্রি করে দেন। বগুড়ার শেরপুর উপজেলার পাঁচদৈলী গ্রামের ফেরিওয়ালা সাব্বির হোসেন বইগুলো ক্রয় করে দেন।
পরে স্থানীয়রা সরকারি বই দোকানে দেখে ফেরিওয়ালা সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। ফেরিওয়ালা সাব্বির হোসেন সাংবাদিকদের জানান- শনিবার তাড়াশের রানীর হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল মোমিনের কাছ থেকে ১৩ টাকা কেজি দরে বইগুলো কিনেছি।
বই বিক্রির কথা স্বীকার করে রানীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমিন সাংবাদিকদের জানান, স্কুলের অপ্রয়োজনীয় কাগজের সঙ্গে তিনি পুরাতন বইগুলো বিক্রি করে দিয়েছেন। বই বিক্রির টাকায় ছাত্রীদের ব্যবহারের অনুপযোগী ওয়াশরুম মেরামত করা হবে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন সাংবাদিকদের জানান, সরকারি বই বিক্রি করা অপরাধ। আমরা বিক্রি করা বইগুলো এর মধ্যেই জব্দ করেছি। বিষয়টি ইউএনও, ওসিসহ ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। আমরা প্রথমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেব। যদি তিনি কোনো ব্যবস্থা না নেন সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
Comments
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
New
সরকারি বিনামূল্যের বই প্রধান শিক্ষক বিক্রি করে দিলেন
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন