ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কৃষক লীগ সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সদস্য,চরকুশাই গ্রামের আজাহার আলীর ওপর হামলা চালিয়েছে কিশোর গ্যাং। সোমবার সকাল ৭টার দিকে ঐ ইউনিয়নের চরকুশাই পুরাতন মসজিদ এর সামনে এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি তার স্বজনরা নিশ্চিত করে বলেন, আজাহারের হাত-পা ও মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, পূর্ব বিরোধের জের ধরে চরকুশাই গ্রামের মৃত শেখ কালুর পুত্র মিলন(৩৮),নুরুল খান(৫৩) ও তার ছেলে তরিকুল (২১) ,ফরহাদ খানের ছেলে শ্যামল(২০) ও রুহুল খানের পুত্র হিমেল(২৩) এবং স্থানীয় মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা সকালে হকিস্টিক, রড দিয়ে আজাহার আলীর মাথায় ও হাতে-পায়ে মারাত্মকভাবে আঘাত করে। আহত আজাহারের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর।
এ ঘটনায় দোহার থানার এসআই লিয়াকত হোসেন বলেন, আহত আজহারের পরিবারে পক্ষ থেকে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
New
দোহারের চরকুশাই তে ইউপি সদস্যের উপর হামলা
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ...
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলা সদর জয়পাড়ার তোহা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন