কুষ্টিয়ার মিরপুরে স্কুলের খেলার মাঠ দখল করে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরুর বিরুদ্ধে ধান চাষের অভিযোগ উঠেছে। উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে এমনটা ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গ্রামবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। সরকারিকরণের চিঠিও এসেছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কিন্তু করোনার কারণে সরকারি নিদের্শনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সুযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু স্কুল মাঠে ধান চাষ করেছেন। কমিটির সভাপতির এমন কাণ্ডে হতবাক প্রতিষ্ঠানটির অন্য শিক্ষকরাও।
শিক্ষার্থীরা বলছে, আগে স্কুলমাঠে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। স্কুলের সভাপতি রুহুল আজম কেরু ধান চাষ করায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আমরা খেলাধুলার মাঠ আবার আগের মতো ফিরে পেতে চাই।
স্থানীয় রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল বলেন, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ভালো ছিল। বিদ্যালয় মাঠে ধান চাষ ম্যানেজিং কমিটির সভাপতি কেন যে করছেন, এটা আমার জানা নেই।
এদিকে স্কুল মাঠে ধান চাষের বিষয়টি স্বীকার করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু। তিনি বলেন, ‘এত বড় একটি জায়গা ফেলে রাখবো কী করে, তাই ধান চাষ করেছি।’
মিরপুর উপজেলার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল করিম বলেন, বিষয়টি দুঃখজনক। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে স্থানীয় কুর্শা ইউপি চেয়ারম্যান মো. ওমর আলীর মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা বলেন, ওই স্কুলটি আমাদের তালিকাভূক্ত প্রতিষ্ঠান নয়। শিক্ষা অফিস থেকে খোঁজ নিতে গত বৃহস্পতিবার লোক পাঠানো হয়েছিলো। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, এমন কাজের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। দ্রুত ওই বিদ্যালয়ের মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Comments
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
New
স্কুলের মাঠ দখল করে ম্যানেজিং কমিটির সভাপতির ধান চাষ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন