ঢাকার দোহারে হাত-পা বাঁধা অবস্থায় নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হলের বাজারের মাছের আড়তের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া নুরুল ইসলাম দোহার থানার পূর্ব সুতারপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পরিচ্ছন্নকর্মী হিসেবে সুতার পাড়া হলের বাজারে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে জিআই তার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পরিচ্ছন্ন কর্মী নুরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে গ্রাম পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা দোহার থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Comments
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
New
মাছের আড়তের পাশে পাওয়া গেলো হাত -পা বাধা লাশ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন