দোহার নবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দোহারে শেখ রবিন নামের এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে সোহাগ (৩৯) নামের এক ভ্যানচালক গুরুতর জখম হয়েছেন। আহত সোহাগ উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকার আজাহার সরদারের ছেলে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শেখ রবিন রাইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী বলে জানা গেছে।
আহত সোহাগের ভাই মামুন জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্যানচালক চালক সোহাগ রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন মো. কামালের দোকানে মাল আনতে যায়। পরে সেখানে দোকানদার কামালের সাথে ভ্যানে মাল উঠানো নিয়ে সোহাগের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দোকানদার কামালের ছেলে রবিন ভ্যান চালক সোহাগকে ছু/রি দিয়ে পিঠে আঘাত করে। পরে সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে আহত সোহাগের ভাই মামুন বলেন, আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে আমি এর বিচার চাই। আমি থানায় এসেছি অভিযোগ করতে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শেখ রবিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তার মোবাইলে একাধিক ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে দোহার দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
New
দোহারে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে ভ্যান চালক গুরুতর আহত
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন