বিশেষ প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন উদ্ধারসহ আরো এক ডাকাতকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে মো. আলমগীর চোকদার (৩০) নামে ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর উপজেলার কুলছড়ি এলাকার দাদন চোকদারের ছেলে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
প্রেস রিলিজে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিলাসপুরের চর কুতুবপুর এলাকায় মো. হানিফ শেখের বাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত ৫ ডাকাতের দেয়া তথ্য মোতাবেক আরো ১ ডাকাতকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। এর আগে এ ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জন ডাকাতের মধ্যে ২ জন ডাকাত আদালতে তাদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, বিলাসপুরের ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ৭০ হাজার টাকা বাজার মূল্যের ৭ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধারসহ মো. আলমগীর চোকদারকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীকে আজ (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হয়। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার, লুষ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Comments
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
New
দোহারে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরো ১
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন