আবুল হাশেম ফকিরঃ
ঢাকার দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়নে শিলাকোঠা বাংলা বাজার বনিক সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে।
গতকাল ২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণভাবে দুইজন মহিলা ভোটারসহ ২৫৫ জন ভোটারের মধ্যে ২৫২ জন ভোটার ভোট প্রদান করেন। শতকরা ৯৮% ভোটারের উপস্থিতি নিশ্চিত করেন দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কর্মকর্তা।
ভোটে অংশগ্রহণ করেন, সভাপতি পদে ৫ জন,সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন,কোষাধ্যক্ষ পদে ২ জন এবং প্রচার সম্পাদক পদে ৩ জন করে সর্বমোট ১৯ জন প্রার্থী নির্বাচনে সরাসরি ভোটে অংশগ্রহণ করেন।
সভাপতি পদে কাজী শাহজাহান ছাতা মার্কায় ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলুর রহমান কলস মার্কায় ১০৪ ভোট পেয়েছেন,সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম আনারস মার্কায় ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ মোতাহার হোসেন দেওয়ালঘড়ি মার্কায় ৮১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লা আল মামুন দোয়াত-কলম মার্কায় ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রার্থী ওমর ফারুক হরিন মার্কায় ৫২ ভোট পেয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ আল-আমীন ঈগল মার্কায় ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম কাজী মাসুদ মোরগ মার্কায় ৯৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আবু নাঈম মোঃ তাইমিয়া ফুটবল মার্কায় ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আরব আলী হোসেন মাছ মার্কায় ৯৯ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে রাশেল হোসেন বই মার্কায় ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ হযরত আলী গরুর গাড়ি মার্কায় ৪৬ ভোট পেয়েছেন।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে মোঃ বজলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কার্যকরী সদস্য হিসেবে হুমায়ুন, আকাশ ঘোষ,শাহিন শিকদার, শাহ আলম মোল্লা ও হাবিবুর রহমান ফৌজদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে জানান উপজেলা সমবায় অফিসার ও শিলাকোঠা বাংলা বাজার বনিক সমিতির পরিচালনা পরিষদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার
তানভীর মইনুল হোসেন। পরিশেষে
নির্বাচন ফলাফল ঘোষণা কালে নির্বাচন চলাকালীন সময়ে সহযোগিতা করার জন্য প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী, উপস্থিত সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী এবং উপস্থিত মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানান। দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার। পুরো নির্বাচনে মাহমুদ পুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন তার সঙ্গীয় বাহিনী নিয়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
Comments
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
New
দোহারে বাংলাবাজারে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন