মানবাধিকার বার্তাঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক হয়েছে নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিরিন চৌধুরী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ বিমান বন্দরে গেলে তাঁদের আটক করে ইমিগ্রেশন পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বেলা ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে স্বামী মাহফুজুর রহমানসহ ঢাকা বিমান বন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ।
ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি। পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। পরে পুলিশ তাঁদের আটক করে।
ওসি মমিনুল ইসলাম আরও জানান, বুধবার সন্ধ্যায় পর ইমিগ্রেশন পুলিশ আটককৃতদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। রাতেই তাঁদের নবাবগঞ্জ থানায় আনা হচ্ছে।
সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলা দুটির প্রধান আসামী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
Comments
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
New
নারী ইউপি সদস্য স্বামী সহ এয়ারপোর্টে আটক
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন