ঢাকার দোহার থানার ওসি হারুন অর রশিদ ও নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালালকে বদলি করা হয়েছে।
২২ আগষ্ট বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি(ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে তাঁদেরকে বদলী করা হয়।
শুক্রবার (২৩ আগষ্ট) তারা কর্মস্থল ত্যাগ করছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, দোহার থানার ওসি হারুন অর রশিদকে শিল্পাঞ্চল পুলিশে ও নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালালকে ট্যুরিষ্ট পুলিশে বদলি করা হয়েছে।
জানা যায়, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল এবছর ২১ মার্চ নবাবগঞ্জে যোগদান করেন। অপরদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে হারুন অর রশিদ গত বছর ৭ ডিসেম্বর দোহার থানায় যোগদান করেন।
দুই থানার ওসি তাঁদের বদলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে নবনিযুক্ত ওসিদের নাম এখনো জানা যায়নি।
সারাদেশে কোটা সংস্কার আন্দোলন ও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক অন্যান্য সেক্টরের মতো পুলিশেও চলছে ব্যাপক রদবদল। তাঁরই অংশ হিসেবে দোহার নবাবগঞ্জের ওসি সহ বেশকিছু পুলিশ কর্মকর্তাকে বদলি করা হবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।
এলাকাবাসী জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ নিরাপদ স্থানে চলে যায় এবং ১২ আগস্ট কর্মস্থলে ফিরে আসে। কিন্ত দোহার নবাবগঞ্জের পুলিশকে জনসেবায় সক্রিয় হতে দেখা যায়নি। ফলে আইন-শৃঙ্খলার অবনতি হলেও তাঁরা তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এই বদলির মাধ্যমে হয়তো নতুন আশার সঞ্চার হলো। আগামী দিনে নতুন পুলিশের মাধ্যমে দোহার নবাবগঞ্জে আইন-শৃংখলার উন্নতি হবে আরও কার্যকরী ভূমিকা নিবে এই প্রত্যাশা এলাকাবাসীর।
Comments
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
New
দোহার -নবাবগঞ্জের ওসি বদল
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন