মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় শেখ ভিলার (প্রবাসী মুসা শেখ) এর ভবনের ২য় তলায় দেয়ালে রঙের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার আরশেদ আলীর ছেলে মনির হোসেন (৩৫) ও ইকরাশী এলাকার মো. আছলামের ছেলে সানি (২৮)। সানি বানাঘাটা এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শেখ ভিলা নামক ভবনের ২য় তলা রঙের কাজ করতে এসেছিল মনির হোসেন ও মো. সানি। এ সময় ২য় তলায় দেয়ালের পাশে থাকা ১১ হাজার বোল্ডের বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে তাদের দুজনের শরীরের ৩০ ভাগ পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে দোহার উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নিহতদের লাশ দোহার থানায় হস্তান্তর করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। এদিকে ঘটনার পর বাড়ির সবাই পালিয়ে যায়।
এই কাজের ঠিকাদার সাজাহান এর সাথে যোগাযোগ করে মানবাধিকার বার্তার পক্ষ থেকে জানতে চাওয়া হয় কেনো পর্যাপ্ত সেফটি ব্যবস্থা না দিয়ে এমন ঝুকিপূর্ণ স্থানে কাজে পাঠানো হলো,কোনো জবাব না দিয়ে মোবাইল সংযোগ কেটে দেয়।
দোহার থানা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল হাদি জানান, দেয়ালের পাশে বৈদ্যুতিক তারটি ঝুকিপূর্ণ অবস্থায় থাকায় এমন ঘটনা ঘটেছে এবং নিহতদের দেহ ৩০ শতাংশ পুড়ে গেছে। তিনি আরো বলেন, লাশ উদ্ধারের পর দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।
দোহার থানার ওসি (তদন্ত) মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়। এ ব্যপারে আইনগতভাবে সব ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
Comments
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
New
দোহারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই রং মিস্ত্রি শ্রমিকের মৃত্যু
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন