ঢাকার দোহারে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরী এবিষয়ে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। দোহার থানা মামলা নং ০২।
মামলা ও ভিক্টিম সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ঐ কিশোরী (১৫) এর সাথে উপজেলার বড় রামনাথপুর এলাকার বাদশা মাঝির ছেলে বাবুল মাঝি (২৪) এর প্রেমের সম্পর্ক থাকায় বিভিন্ন সময় মুঠোফোনে কথা এবং দেখা-সাক্ষাত করতো। এরই ধারাবাহিকতায় গত বুধবার ৩০ মার্চ রাত আনুমানিক ৯ টার দিকে কিশোরীকে ফোন করে উপজেলার চান্দার বিল ব্রিজের উপরে দেখা করতে বলে বাবুল মাঝি। ঐ কিশোরী রিকশা যোগে রাত ৯.৪৫ মিনিটের দিকে ঐ ব্রিজে পৌঁছালে বাবুল মাঝি ৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে রিকশা চালককে বিদায় করে দেয়। তখন বাবুল মাঝি ও ঐ কিশোরী ২০ মিনিট কথা বলার পর আনুমানিক ১০.০৫ মিনিটের দিকে বাবুলের বন্ধু একই এলাকার ছোট রামনাথপুর এলাকার মুসলেম শিকদারের ছেলে আবু কালাম (২২) ও বিল্লাল চোকদারের ছেলে শামীম চোকদার (২৩) আসে।এসময়ে বাবুল মাঝি তার দুই বন্ধুকে ঐ কিশোরীর সাথে পরিচয় করিয়ে দিলে এক পর্যায়ে ছোট রামনাথপুর এলাকার মুসলেম শিকদারের ছেলে আবু কালাম (২২) ব্রিজ থেকে কিশোরীকে জোরপূর্বক সালামের বাড়ির পাশের আক্কেল আলীর আবাদি জমিতে নিয়ে জোরপূর্বক আবু কালাম ও পরে শামীম চোকদার ধর্ষণ করে। এরপরে বাবুল মাঝি কিশোরীর স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং কিশোরী অসুস্থ হয়ে পরায় ধর্ষণ করতে পারেনি বলে জানা যায়।আরও জানা যায়, ঐ সময় কিশোরী বেশি অসুস্থ হয়ে পরায় বাবুল মাঝি ঐ কিশোরীকে তার বাড়িতে নিয়ে রাখে এবং রাতে সে ধর্ষন করে।সকালে ঐ কিশোরী তাদের বাড়িতে ফিরে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে, পরে তার মায়ের পরামর্শে দোহার থানায় প্রথমে অভিযোগ পরে মামলা দায়ের করেন।
দোহার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজাহারুল ইসলাম জানান, ঐ কিশোরীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। আসামি তিনজনের মধ্যে ৩য় আসামি আবু কালাম (২২) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।
দোহার থানা পুলিশের কর্মকর্তা মোস্তফা কামাল জানান,ধর্ষন মামলার অন্যতম আসামি আবু কালামকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।বাকি আসামীদের আটকের অনুসন্ধান চলছে।
Comments
রবিবার, ৩ এপ্রিল, ২০২২
New
অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে কিশোরী কে গনধর্ষন
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন