ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার ১৯টি ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে ৩১ জানয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা দুটির ১৯টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে অধিকাংশ প্রার্থী আশাবাদী। তবে শেষ মুর্হূতেও তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে ভয়ভীতি ও শঙ্কা প্রকাশ করছেন। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা মনে করছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারা অনেকেই জয়ী হবেন। জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া, কৈলাইল, চুড়াইন, নয়নশ্রী এবং দোহারের বিলাশপুর, নারিশা ও নয়াবাড়ি ইউনিয়নে, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের একটাই চিন্তা এখন জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি-না, আদৌ নির্বাচন সুষ্ঠু হবে কি-না। এ নিয়ে তাদের মধ্যে চলছে বেশ উদ্বেগ-উৎকণ্ঠা। এদিকে বিভিন্ন গণমাধ্যম ও ভোটারদের কাছে দোহার ও নবাবগঞ্জের নির্বাচন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সরকারি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা ইউপি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে- এমন আশ্বাস দিলেও কোনো কোনো বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থক কিছুটা হতাশায় ভুগছেন। এসব বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হামলা, মামলা ও বিভিন্ন ধরনের আতঙ্কে রয়েছেন বলে জানান। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছেন বলে জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ। তিনি বলেন, ভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে এতে কোনো সন্দেহ নেই। সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে তৎপর প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো প্রার্থী যেন ভোটকেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কোনো পক্ষ ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও গোলযোগ করতে চাইলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নয়নশ্রী ইউনিয়নের স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান বলেন, নৌকার প্রার্থীর সর্মথকরা প্রতিনিয়ত হুমকি দিয়ে বেড়াচ্ছে। বহিরাগত লোকজন নিয়ে মহড়াও দিচ্ছে। চুড়াইন ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ভূঁইয়া বলেন, কোথাও একটা পোস্টার ঝুলাতে পারিনি। কর্মীরা বের হলেই নানা ভয়ভীতি দেখাচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি। নবাবগঞ্জ উপজেলা নিবার্চন কর্মকর্তা সাইদুর রহমানের দাবি সুষ্ঠু নিবার্চনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। কোনো রকমের ভয়ভীতির আশঙ্কা নেই। ভোটাররা ৩১ জানয়ারি কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিবেন- এ পরিবেশ এখনো বজায় আছে। আশা করি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিবার্চন অনুষ্ঠিত হবে। (সূত্র যুগান্তর-)
Comments
শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
New
সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকায় দোহার -নবাবগঞ্জ এর ইউপি প্রার্থীরা
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
১
Tags
১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন